সৌরভ লোধ ||
কুমিল্লার বরুড়া উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা বিএনপি। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির উদ্যোগে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি) এর তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ, বরুড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত, দপ্তর সম্পাদক কাজী মো. আলাউদ্দিনসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের নির্দেশনায় বরুড়া উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে বরুড়া উপজেলা সদরের বাজার, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসার আঙিনা ও বিভিন্ন খালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
