Oplus_131072
সৌরভ লোধ ||
কুমিল্লার বরুড়া উপজেলায় বরুড়া রক্তঋণ সামাজিক সংগঠনের উদ্যোগে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার লতিফপুরে অবস্থিত রেড উইং রেস্তোরাঁ কনভেনশন হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় সরকার, বরুড়া বাজার জুয়েলারি সমিতির সভাপতি গাজী মোঃ আবুল কালাম আজাদ, আমড়াতলী মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আবু সায়েম এবং বরুড়া ওরাই আপন সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াস আহমদ।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ আবুল হাসেম, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোঃ ইকরামুল হক, সাংবাদিক সুজন মজুমদারসহ রক্তঋণ সামাজিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বরুড়া রক্তঋণ সামাজিক সংগঠনের প্রবাসী ফোরামের নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। পরে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
