সৌরভ লোধ ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা সাদেক নূরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র জমা শেষে মুফতি মাওলানা সাদেক নূরী সাংবাদিকদের বলেন,ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। বরুড়াবাসীর অধিকার রক্ষা ও জনকল্যাণমূলক রাজনীতি বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বরুড়া আসনকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ সংসদীয় এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
