বিবর্তন রিপোর্ট : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা দাউদকান্দির রায়পুর মালীখিল এলাকায় অজ্ঞাত বাস চাপায় এক শিশু সহ ৩ জন নিহত, এবং আরেক শিশু গুরুতর আহত হয়।
আনুমানিক রাত সোয়া ৮ টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকা মুখী যাত্রীবাহী একটি বাস এদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে এক শিশুসহ তিন জন মারা যান। ৪ বছরের আরেক শিশু গুরুতর আহত হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা তিতাশ উপজেলার কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবরনেছা(৫০),একই গ্রামের রফিকের স্ত্রী শাহিনুর আক্তার(২৪), এবং ৫ বছরের ১ শিশু মারা যায়। ঘটনার বিষয়ে দাউদকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান যাত্রীবাহীবাসটির সনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানান। আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
Related Stories
March 20, 2026
